দপ্তরিকে গাছে বেঁধে পেটানো যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ১১:৪৮ পিএম

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে পাওনা টাকা না পেয়ে জামিনদার স্কুলের দপ্তরিকে গাছে বেঁরধ পেটানো বহিষ্কৃত সেই যুবলীগ নেতা শাহনুর মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের লালবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদির হোসেন বলেন, ‘তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শাহনুর মিয়াকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

প্রসঙ্গত, পাওনা টাকা না পেয়ে গত রবিবার দক্ষিণ সুনামগঞ্জের মুক্তাখাই গ্রামের বাসিন্দা ও মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি তোফায়েল আহমেদকে গাছে বেঁধে মারপিট করে একই গ্রামের মনোয়ার আলীর ছেলে শাহনুর মিয়া। একপর্যায়ে মারপিটের সেই ভিডিও ফেইসবুকে ভাইরাল হলে যুবলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় গত মঙ্গলবার শাহনুরের বিরুদ্ধে দক্ষিণ সুনামগঞ্জ থানায় নির্যাতনের অভিযোগ করেন ভুক্তভোগী তোফায়েল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত