রূপায়ণ সিটি উত্তরা

এক্সপেরিয়েন্স মল ম্যাক্সাসের কনস্ট্রাকশন কাজের উদ্বোধন

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ০১:০১ এএম

রূপায়ণ সিটি উত্তরায় বিশ^মানের এক্সপেরিয়েন্স মল ম্যাক্সাসের কনস্ট্রাকশন কাজের উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রূপায়ণ সিটি উত্তরায় দোয়া মাহফিল ও মাটিকাটার মধ্য দিয়ে কনস্ট্রাকশন কাজের উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পি জে উল্লাহ এবং রূপায়ণ সিটি উত্তরার উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব।

এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহবুবুর রহমান, হেড অব কনস্ট্রাকশন আলতাফ হোসেন, হেড অব ম্যাক্সাস হানিফ হাকিম এবং হেড অব মার্কেটিং গো-স্বামী অসীম রঞ্জনসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন স্তরের কর্মকর্তারা।  

হেড অব ম্যাক্সাস হানিফ হাকিম বলেন, তিরিশ লাখ স্কয়ারফিটের বিশ্বমানের এই এক্সপেরিয়েন্স মলে থাকবে সুপারমার্কেট, রিটেইল শপ, ব্র্যান্ড শপ, সিনেপ্লেক্স ফুড কোর্ট, আইস স্কেটিং, ট্যারেস ক্যাফে, ইনডোর থিম পার্ক, করপোরেট অফিস এবং চার তারকা মানের হোটেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত