মুজিববর্ষ

‘মুক্তিযোদ্ধা ট্রাস্টি’দের সম্মাননা জানাল আইইউবি

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ০১:০৬ এএম

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে এবং মুক্তিযুদ্ধে ৪৯তম বিজয় দিবসের প্রাক্কালে এক অনুষ্ঠানের মাধ্যমে বিশ^বিদ্যালয়ের সেসব ‘বীর মুক্তিযোদ্ধা ট্রাস্টি’দের সম্মাননা জানিয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি। রাজধানীর বসুন্ধরায় আইইউবি ক্যাম্পাসে গতকাল এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আইইউবির ‘বীর মুক্তিযোদ্ধা ট্রাস্টি’ হিসেবে সম্মাননা প্রাপ্তরা হলেনআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, এ মতিন চৌধুরী; দিদার এ হুসেইন; এ কে আশরাফ উদ্দিন আহমেদ; অঞ্জন চৌধুরী; প্রয়াত ড. এম তাজুল হোসেইন এবং প্রয়াত এম এ মোহাইমান। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত