ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তানে উচ্চ সতর্কতা

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ০৬:২৪ এএম

ভারতের সম্ভাব্য সার্জিক্যাল স্ট্রাইকের আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি করেছে পাকিস্তান সেনাবাহিনী। কয়েকজন সেনা কর্মকর্তার বরাতে এ খবর দিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন। এতে বলা হয়, লাদাখ ও ডোকলামে ‘অপমানজনক পরাজয়ের’ পর ভারত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার ওপর এবং পুলওয়ামার বিদ্যমান সীমান্তের অপর পাশে পাকিস্তানি অংশে আরেকটি হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।

পাকিস্তানের এক কর্মকর্তা বলেন, ‘চলমান কৃষক আন্দোলনসহ বেশকিছু অভ্যন্তরীণ সমস্যা থেকে বিশ্বের মনোযোগ ঘুরিয়ে দিতে একটি ‘ফলস ফ্ল্যাগ অপারেশনের’ পরিকল্পনা করছে ভারত। তারা যেকোনো সময় পুলওয়ামার মতো নাটকের পুনরাবৃত্তি করতে পারে। এজন্য এলওসি ও কার্যকরী সীমান্ত বরাবর হামলা চালানোর পরিকল্পনা করছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত