দিনাজপুরের বিরামপুর সীমান্তে পাওনা টাকাকে কেন্দ্র করে ভারতীয়-বাংলাদেশি চোরাকারবারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ভারতীয় ও দুই বাংলাদেশিসহ আহত হন।
শুক্রবার দুপুরে বিরামপুর উপজেলার কাটলা দাউদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও বিজিবি সুত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে সীমান্তে দুদেশের নাগরিকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আব্দুল আলিম নামের ভারতীয় নাগরিক ও ময়েন উদ্দিন নামে এক বাংলাদেশি আহত হন। অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি। আহত ভারতীয়কে ভারত অভ্যন্তরে ও দুই বাংলাদেশীকে বিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, সীমান্তে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে এক ভারতীয় ও দুই বাংলাদেশী আহতের ঘটনা ঘটেছে, তবে তাদের সবার সম্পূর্ণ পরিচয় পাওয়া যায়নি।
