মাগুরায় কবরস্থানের কমিটি নিয়ে সংঘর্ষে আহত ১৫

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১২:৪৮ এএম

মাগুরার মহম্মদপুর উপজেলার আড়পাড়া গ্রামে কবরস্থানের কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে গতকাল রবিবার সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১১ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল ও গুরুতর অবস্থায় একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আড়পাড়া গ্রামে স্থানীয় কবরস্থানের কমিটি গঠন নিয়ে গত শনিবার রাতে সাকেন আলী ও জিবলু খানের সমর্থকদের মধ্যে বিরোধ এবং একপর্যায়ে হাতাহাতি হয়। এ বিরোধকে কেন্দ্র করে গতকাল দুপুরে দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ১১ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ও ইকবাল নামে এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহম্মদপুর থানার ওসি তারকনাথ বিশ্বাস বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত