সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার প্রতিবাদে ২১ ডিসেম্বর সারা দেশে দলের কেন্দ্রীয়, জেলা ও মহানগর কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ অথবা কালো পোশাক পরিধান করবে বিএনপির নেতাকর্মীরা।
সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সিদ্ধান্তের কথা জানান।
সম্প্রতি ঠাকুরগাঁওসহ সীমান্তবর্তী কয়েকটি জেলায় বেশ কিছু বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করে হত্যা করেছে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান অনির্বাচিত নতজানু সরকারের দুর্বল নীতির কারণে সীমান্তে হত্যা বিরামহীনভাবে চলছে বলে স্থায়ী কমিটি মনে করে। মানবিক অধিকার লঙ্ঘন করে এ সব হত্যাকাণ্ড ঘটার পরও সরকারের নির্বিকার ভূমিকা জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে বলে সভা মনে করে। অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধের জন্য নতজানু সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
গত ১২ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির এই ভার্চুয়াল বৈঠকে মহাসচিব ছাড়াও ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু ।
