মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।
বাংলাহিলি কাস্টমস সিআ¨ন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সব বিভাগ বন্ধ রয়েছে। এর ফলে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। একই সঙ্গে দিবসটি যথাযথভাবে পালনের লক্ষে¨ বন্দরের ভেতরে আমদানি করা পণ্যের পরীক্ষণ, শুল্কায়ন, পণ্য খালাস, ভর্তি, ডেলিভারি দেওয়াসহ সব কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বন্দর দিয়ে যথারীতি দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম শুরু হবে।
