সোনাগাজী প্রেস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মাস্ক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সোনাগাজী জিরো পয়েন্টে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ শেষে প্রেস ক্লাবের সভাপতি মো. শফিউল্লাহর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোনাগাজী প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা জাকির হোসেন, সোনাগাজী পৌর মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, মুক্তিযোদ্ধা সন্তান সাইফুল ইসলাম, সাংবাদিক আবুল হোসেন রিপন, জসিম উদ্দিন কাঞ্চন, শহিদ উল্লাহ, শরিয়ত উল্লাহ রিফাত, মামুনসহ স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতারা।
