ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল প্রাঙ্গণে ‘ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ’ শীর্ষক নবনির্মিত ম্যুরালের উদ্বোধন করা হয়েছে। বিজয় দিবসে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে ম্যুরাল উদ্বোধন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এবং ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
×
