রাজধানীর মোহাম্মদপুরে এক সন্ত্রাসীকে গ্রেপ্তারের অভিযানে গোলাগুলির খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুরের বৈশাখী রোডের ওই ঘটনায় এক এএসআই গুলিবিদ্ধ হয়েছেন। পরে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ ইব্রাহিম চৌধুরী নামে ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুরের রায়েরবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত গুলিবিদ্ধ এএসআই উজ্জলকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ইব্রাহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
