দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয় প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ তালিকা চূড়ান্ত করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে শুক্রবার ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকাও যুক্ত করা হয়েছে।
