বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সেরা বোলারের পুরস্কার জিতেছেন মোস্তাফিজুর রহমান। ২২ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।
১০ ম্যাচে ২৪৩ রান দিয়ে ২২ উইকেট নিয়েছেন ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজ। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েছেন বেক্সিমকো ঢাকার পেসার মুক্তার আলী।
মুক্তারের পর ১৬টি করে উইকেট নিয়েছেন ফরচুন বরিশালের পেসার কামরুল ইসলাম রাব্বি ও গাজী গ্রুপ চট্টগ্রামের শরিফুল ইসলাম। ১ উইকেট কম নিয়ে এবারের টুর্নামেন্টে উইকেট শিকারে শীর্ষ পাঁচে আছেন জেমকন খুলনার শহিদুল ইসলাম। ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন তিনি।
এক নজরে কে কি পুরস্কার পেলেন-
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট
মোস্তাফিজুর রহমান (গাজী গ্রুপ চট্টগ্রাম)
প্লেয়ার অব দ্য ফাইনাল
মাহমুদউল্লাহ রিয়াদ (জেমকন খুলনা)
বেষ্ট ব্যাটসম্যান অব দ্য টুর্নামেন্ট
লিটন কুমার দাস (গাজী গ্রুপ চট্টগ্রাম)
বেষ্ট বোলার অব দ্য টুর্নামেন্ট
মোস্তাফিজুর রহমান (গাজী গ্রুপ চট্টগ্রাম)
স্পেশাল পারফরম্যান্স অ্যাওয়ার্ড (৪টি):
নাজমুল হোসেন শান্ত (মিনিস্টার গ্রুপ রাজশাহী), পারভেজ হোসেন ইমন (ফরচুন বরিশাল), শরিফুল ইসলাম (গাজী গ্রুপ চট্টগ্রাম), রবিউল ইসলাম রবি (বেক্সিমকো ঢাকা)।
