রূপগঞ্জে স্ত্রী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ০২:২৯ পিএম

রূপগঞ্জ থানার সরিয়াব গ্রামের তানজিলা হত্যা মামলার আসামি মো. সোহরাব হোসেন ওরফে তোরাব হোসেন মোল্লা (৩৬) পিবিআইর হাতে গ্রেপ্তার হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকার ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই জানায়, রূপগঞ্জ থানার সরিয়াব গ্রামের হাবিবুরের মেয়ে তানজিলার সঙ্গে সোহরাবের বিয়ে হয় চলতি বছর মার্চ মাসে। সোহরাব আগের তিন বিয়ের তথ্য গোপন রাখেন। এ সব নিয়ে সোহরাবের ভাবি জোহরা তানজিলাকে খেপিয়ে তুলতেন এবং তাকে নানা কু-প্রস্তাব দিতেন। এ বিষয়ে একপর্যায়ে উভয়ের মধ্যে ঝগড়া বাধলে সোহরাব তানজিলাকে কিলঘুষি মেরে রক্তাক্ত জখম করেন। এ সময় সোহরাব তানজিলার মাথা দেয়ালের সঙ্গে আঘাত করে থেঁতলে দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মারা যান। এ ঘটনায় গত ৮ মার্চ রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তানজিলার বাবা হাবিবুর রহমান।

মামলাটি পিবিআইতে হস্তান্তর হলে পিবিআই তথ্য প্রযুক্তির সাহায্যে আসামির অবস্থান শনাক্ত করে তাকে ঢাকার ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করে। তার বাবার নাম মৃত আবুল কাশেম আলী মোল্লা। বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বাগলা (বড় বাগলা দাউদপুর) এলাকায়।

পিবিআই পুলিশ সুপার নারায়ণগঞ্জ মো. মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য প্রযুক্তির মাধ্যমে দীর্ঘদিন পালিয়ে থাকা উক্ত আসামি সোহরাবকে গ্রেপ্তার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত