বরগুনা প্রেস ক্লাব নির্বাচনে জহিরুল হাসান বাদশা সভাপতি ও সোহেল হাফিজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার বেলা ১১টায় বরগুনা প্রেস ক্লাবের সভাপতি সঞ্জীব দাসের সভাপতিত্বে প্রেস ক্লাব মিলনায়তনে সাধারণ সভা শেষে ২০২১ সালের নির্বাচনের ভোটগ্রহণ হয়। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন মিরাজ বিজয়ীদের নাম ঘোষণা করেন।
অপরদিকে, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে বিন্দু তালুকদারকে সভাপতি ও বুরহান উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
