পঞ্চগড়ে দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ০১:২৯ পিএম

র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পঞ্চগড়ে দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। রবিবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পঞ্চগড় প্রেসক্লাব থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন পঞ্চগড় পৌরসভার মেয়র  মো. তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, আলাউদ্দিন প্রধান, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, মাসিক আহ্বানের সম্পাদক ইসলামী গবেষক ও লেখক মাহমুদ আহমদ সুমন, জাসাস নেতা ইউনুস সেখ, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিরোধী মঞ্চের আহ্বায়ক  আজহারুল ইসলাম জুয়েল, প্রথম শ্রেণির ঠিকাদার আবুল কাশেম রুমেল, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন রনিক, সাংবাদিক সাবিবুর রহমান, কামরুল ইসলাম কামু, মোশারফ হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম শহীদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক দেশ রূপান্তর দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে মাত্র ২ বছরে দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের কাতারে স্থান করে নিয়েছে। শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠকের আস্থার জায়গায় পৌঁছাতে সক্ষম হয়েছে দেশ রূপান্তর। সভায় বক্তারা দেশ রূপান্তরের সাফল্য কামনা করেন। পঞ্চগড়ের খবরের প্রাধান্য দেখতে চান অনেকেই। পরে অতিথিরা কেক কাটেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত