দুমকিতে দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ০৩:৪৭ পিএম

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা, আলোচনা সভা, র‌্যালি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দৈনিক দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার সকালে প্রেস ক্লাব, দুমকির হলরুমে অধ্যক্ষ মো. জসিম উদ্দিন সুমনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-ইমরান প্রধান অতিথি ছিলেন।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি মজিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় দুমকি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. মাসুদ আল-মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ফরিদা ইয়াসমিন, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম সালাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান সিকদার বিশেষ অতিথি ছিলেন।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, দুমকি বিজনেস ম্যানেজমেন্ট এন্ড টেকনিক্যাল মহিলা কলেজ অধ্যক্ষ মো. জামাল হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, নূতন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সার্জেন্ট (অব) এসএম ফজলুল হক, সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম সর্দার প্রমুখ বক্তৃতা করেন।

এর আগে প্রধান অতিথি জন্মদিনের কেক কেটে উৎসবের উদ্বোধন করেন ও একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত