হাতিয়ায় দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ০৫:৪১ পিএম

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রবিবার হাতিয়ায় দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, জন্মদিনের কেক কাটা, মিষ্টিমুখ ,নাস্তা ও আলোচনা সভা ইত্যাদি। 

সকাল ১১টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হাতিয়া প্রেসক্লাব থেকে শুরু হয়ে হাতিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাতিয়া প্রেসক্লাবে ফিরে আসে। প্রেসক্লাবে জন্মদিনের কেক কাটাসহ আনুষ্ঠানিকতা শেষে সবাই মিষ্টিমুখ করেন।
এ সময় অংশগ্রহণকারীদের মধ্যে দেশ রূপান্তর পত্রিকা বিলি করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন দেশ রূপান্তর প্রতিনিধি মানিক মজুমদার। অনুষ্ঠানে হাতিয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এ কে এম মঞ্জুরুল হক, ওছখালি কে এস এস সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এটিএম রফিকুল ইসলাম, হাতিয়া মহিলা কলেজের প্রভাষক রিয়াজুল হাসান ও হাতিয়া প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক ইত্তেফাক প্রতিনিধি কৃষ্ণচন্দ্র মজুমদার প্রমুখ বক্তব্য দেন। 

আলোচনা অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন হাতিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং মোহনা টিভি ও ভোরের কাগজের প্রতিনিধি ফিরোজ উদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত