গাইবান্ধায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ০৯:১১ পিএম

দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার গাইবান্ধায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আনন্দমুখর পরিবেশে কেক কাটা ও শোভাযাত্রা করা হয়।

দুপুরে জেলা শহরের রেলকলোনী এলাকায় জুম বাংলাদেশ বিদ্যালয় চত্বরে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন কবি সরোজ দেব।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক চুনি ইসলাম, জাতীয় শ্রমিক জোট গাইবান্ধা জেলা শাখার সদস্যসচিব নুর মোহাম্মদ বাবু, গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাবের সহসভাপতি নাহিদ হাসান চৌধুরী রিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক নয়ন চন্দ্র রায় ও বর্তমান সদস্য মাহমুদ হাসান লিজন, এভারগ্রীন জুম বাংলাদেশ ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার সমন্বয়ক মো. মেহেদি হাসান, জুম বাংলাদেশ বিদ্যালয়ের শিক্ষক রিয়ামনি, শাম্মী আক্তার, পান্না ভট্টাচার্য, বাঁধন বগুড়া জোনের উপদেষ্টা মো. ওবায়দুল ইসলাম ও বাঁধন টাঙ্গাইল সরকারি সা’দত কলেজ ইউনিটের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল শিকদার এবং দেশ রূপান্তরের গাইবান্ধা জেলা প্রতিনিধি মো. রওশন আলম পাপুল প্রমুখ।

পরে একটি শোভাযাত্রা শহরের স্টেশন রোডসহ অন্যান্য সড়ক প্রদক্ষিণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত