কুমিল্লার দাউদকান্দিতে কেক কাটা, র্যালি, আলোচনা ও বৃক্ষরোপণ দিয়ে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভায় পত্রিকাটির সাফল্য কামনা করে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. আবু সালাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহিনুর আলম সুমন, উপজেলা নাগরিক ফোরামের আহ্বায়ক রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত কৃষিবিদ মতিন সৈকত, আবাসিক মেডিকেল অফিসার ডা. জামাল উদ্দিন, দাউদকান্দি প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. হানিফ খান, বৃহত্তর দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি আব্দুল করিম সরকার, দাউদকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম লিপু, তিতাস প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক মো. আসলাম, সূচনা কমিউনিটি টিভির চেয়ারম্যান বাদল রিয়াজ, সাহিত্য সংগঠন সৃষ্টির সভাপতি শফিকুল ইসলাম।
দেশ রূপান্তর পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি জাকির হোসেন হাজারী সঞ্চালনা করেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা টিভির সম্পাদক ওমর ফারুক মিয়াজী, ইনকিলাব প্রতিনিধি সেলিম আহমেদ, দাউদকান্দি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, এশিয়ান টিভির প্রতিনিধি শফিকুল ইসলাম বাবু, বাংলা টিভির প্রতিনিধি আপেল মাহমুদ, আনন্দ টিভির প্রতিনিধি সোহেল আহম্মেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) মো. আবু সালাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহিনুর আলম সুমন, উপজেলা নাগরিক ফোরামের আহ্বায়ক রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত কৃষিবিদ মতিন সৈকত কেক কেটে হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ করেন। পরে
একটি র্যালি হাসপাতাল চত্বর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ
