দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাফল্যের ২ বছর উপলক্ষে জয়পুরহাটে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের সদর রোড বাংলাটেক মিডিয়া হাউসে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন এবং বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।
বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় দৈনিক জয়পুরহাট খবর পত্রিকার সম্পাদক এস.এম সোলায়মান আলী, জয়পুরহাট থানার ওসি এ.কে.এম আলমগীর জাহান, জেলা আওয়ামী লীগ নেতা শেখর মজুমদার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, জয়পুরহাট টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল আলীম।
এ ছাড়া উপস্থিত ছিলেন জয়পুরহাট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মারশেকুল আলম, জয়পুরহাট টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সহসভাপতি এস.এম শফিকুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রেসক্লাবের এক অংশের সহসভাপতি মতলুব হোসেন, অপর এক অংশের যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন মুনি, জয়পুরহাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল কুমার সরকার, সহসভাপতি জাহাঙ্গীর আলম খান, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, গোলাপ হোসেন, আহসান হাবিব আরমান, সেলিম রেজা, মিলন রায়হান, চম্পক কুমার, মাহফুজ রহমান, মেহেদী হাসান রাজু, সুলতান মাহমুদ, সোহেল আহমেদ লিও, সুজন কুমার মন্ডল, নিয়াজ মোরশেদ নোমান, রাকিব হাসান সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুধীজনেরা।
বক্তব্যে প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বলেন, দেশ রূপান্তর পত্রিকা দেশ ও জাতির কল্যাণে জনমানুষের পত্রিকা হিসেবে রূপান্তরিত হবে ও ভবিষ্যতে দেশের কল্যাণে মানুষের মাঝে আরও ছড়িয়ে যাবে।
