বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে দেশ রূপান্তর পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার দেশ রূপান্তরের মির্জাপুর প্রতিনিধি শামসুল ইসলাম সহিদের উদ্যোগে এই অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল র্যালি, মাস্ক বিতরণ, আলোচনাসভা ও কেক কাটা।
সকাল দশটায় মির্জাপুর প্রেসক্লাবের সামনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিনসহ অতিথিবৃন্দ উপস্থিত হয়ে মাস্ক বিতরণ করেন।
প্রেসক্লাবের সামনে থেকে প্রশাসনের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে একটি র্যালি বের করা হয়। র্যালিটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে শেষ হয়।
বেলা ১১ টায় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং দেশ রূপান্তরের মির্জাপুর প্রতিনিধি শামসুল ইসলাম সহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, মির্জাপুর কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ্ উদ্দিন আহমেদ বাবর, পৌর বিএনপির সভাপতি হজরত আলী মিঞা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন, বাংলাদেশ জাতীয় পল্লি উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহামুদ উজ্জ্বল, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সহিনুর রহমান খান, দৈনিক জনকণ্ঠের মির্জাপুর প্রতিনিধি নিরঞ্জন পাল প্রমুখ।
বক্তারা দেশ রূপান্তরের সাফল্য কামনা করেন। পত্রিকাটি খুব অল্প সময়ের মধ্যে দেশের পাঠক সমাজের মন জয় করেছে। খুব অল্প সময়ের মধ্যেই দেশের পত্রিকা জগতে একটি সম্মানের আসনে অধিষ্ঠিত এবং পাঠক সমাজের কাছে সর্বাধিক গ্রহণযোগ্য পত্রিকা হিসেবে বিবেচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরে উপস্থিত অতিথিবৃন্দ কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সমাপ্তি হয়।
