ডিয়েগো ম্যারাডোনার শেষ ইচ্ছা কী ছিল? কিংবদন্তির লেখা এক চিঠি থেকে জানা যাচ্ছে রুশ বিপ্লবের নেতা ভ্লাদিমির লেনিনের মতোই নিজের দেহ সংরক্ষণের ইচ্ছা প্রকাশ করেছেন ম্যারাডোনা।
রাশিয়াতে ১৯২৪ সালে মারা যান লেনিন। এরপর মস্কোর রেড স্কোয়ারে তার দেহ সংরক্ষণ করা হয়। আর্জেন্টাইন কিংবদন্তিরও ইচ্ছা তার দেহও সংরক্ষণ করা হোক। চিঠিতে ম্যারাডোনা লিখেছেন, ‘গভীরভাবে চিন্তা করার পর আমার ইচ্ছা যেন আমার দেহ সংরক্ষণ করা হোক। সেখানেই রাখা থাক আমার সব ট্রফি, ব্যক্তিগত জিনিসপত্র। মানুষ এসে তাদের ভালোবাসা জানিয়ে যাক সেখানেই।’ মৃত্যুর মাসখানেক আগে ১৩ অক্টোবর নিজের শেষ ইচ্ছা প্রকাশ করে লেখা চিঠিতে সই আছে ম্যারাডোনার। ২৫ নভেম্বর আর্জেন্টিনায় তিনি মৃত্যুবরণ করেন।
তার আইনজীবী মারিয়ো বাউড্রি চান বেলা ভিস্টার কবর থেকে ম্যারাডোনার দেহ তোলা হোক। তিনি বলেছেন, ‘এমন কথাও সমাধিস্থ করা হোক যেখানে সব ভক্তরা আসতে পারবেন। এই ভাবনা ম্যারাডোনা তার ভাইদের সঙ্গেও আলোচনা করেন।’
