মুন্সীগঞ্জে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহম্মেদ মিলনায়তনে কেক কাটা হয়।
পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবে এসে শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহিন মো. আমানউল্লাহ।
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক আহবায়ক মঞ্জুর মোর্শেদ, সাবেক সভাপতি আরিফ-উল- ইসলাম, শহীদ-ই-হাসান তুহিন, সাবেক সভাপতি রাসেল মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, সিনিয়র আতিকুর রহমান টিপু, মাহবুব আলম লিটন, জেলা যুবলীগ নেতা আবু বকর সিদ্দিক মিথুন, মুন্সীগঞ্জ মহিলা মজলিসের সভাপতি সোনিয়া হাবিব লাবনী, সাবেক সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরি নুপুর, সহ-সভাপতি গোলজার হোসেন, যুগ্ম-সম্পাদক শেখ মো. শিমুল, কোষাধ্যক্ষ চাকলাদার তানজিল হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমন ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুয়েল রানা, ক্রীড়া সম্পাদক নাদিম হোসাইন, সাইফুর রহমান টিটু, নজরুল ইসলাম ছোটন, রাজিবুল হাসান জুয়েল, সাংবাদিক সাজ্জাদ হোসেন, শুভ ঘোষ, তুষার আহমেদ, কায়সার সামির প্রমুখ।
