আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মডেল ও চিত্রনায়িকা পিয়া মা হতে যাচ্ছেন। ফলে বেশ কিছুদিন ধরেই কাজ থেকে বিরত রয়েছেন। অনাগত সন্তানের বিষয়ে বেশ যত্নশীল এই অভিনেত্রী এবার প্রকাশ করলেন বেবি বাম্পের ছবি। তাও আবার রীতিমতো ফটোশুট করে। আর এই ফটোশুট নিয়েও উচ্ছ্বসিত তিনি।
পিয়া বলেন, ‘আমি অনেক ফটোশুট করেছি আমার ক্যারিয়ার এ। এই শুটটা স্পেশাল। কারণ, আমি চেষ্টা করেছি একটা মেয়ে যে প্রেগনেন্ট অবস্থায়ও তার মতো সুন্দর, সে যে কি সুন্দর অনুভূতির মধ্যে দিয়ে যায় সেটার কিছুটা হলেও প্রতিফলন ঘটাতে। কিন্তু সাথে ভয়, শারীরিক প্রতিবন্ধকতা থাকে অস্বীকার করার উপায় নাই। সেটাও জয় করা সম্ভব, সঠিক খাবার, এক্সারসাইজ, জ্ঞান এর মাধ্যমে।’
প্রেগনেন্সি নিয়ে তিনি আরও বলেন, ‘প্রেগনেন্সি কোনো অসুস্থতা নয়, বরং একজন মেয়ে কতখানি পাওয়ারফুল তার প্রমাণ। তাই এই অবস্থায় সমাজ থেকে নিজেকে দূরে না থেকে, কে কি বলবে না ভেবে, আরো সামনে সামনে এগিয়ে আসা উচিত নিজের শক্তি নিয়ে। আমার কাছে প্রেগনেন্সি মানে গর্ব, মেয়েদের একান্ত সৌন্দর্য আর শক্তি।’
