সুনামগঞ্জে ২৭০টি মাদ্রাসায় জাতীয় পতাকা, বই প্রদান

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ০১:৪২ এএম

সুনামগঞ্জে জেলার ২৭০টি কওমি ও আলিয়া মাদ্রাসায় স্ট্যান্ডসহ সঠিক মাপের জাতীয় পতাকা এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক বই বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে মাদ্রাসার সংশ্লিষ্টদের হাতে এসব তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য দেন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সচিব আমিনুল ইসলাম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ ও বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমীন নাহার রুমা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত