নেত্রকোনায় বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে বড়দিনের কেক কেটে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার একশত ২৮টি গির্জা ফাদার ও তাদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পেরে ধন্যবাদ ও সাধুবাদ জানান খ্রিষ্টান ধর্মের নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক কাজী আবদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. আকবর আলী মুনশি, বিজিবি’র ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য রেমন্ড আরেং, বালুচরা ধর্মপল্লির ফাদার জোসেফ চিচিং, পৌর মেয়র মো. নজরুল ইসলাম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের সভাপতি অ্যাডভোকেট সিতাংশু বিকাশ আচার্য প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন খ্রিষ্টান ধর্মাবলম্বী পোল্যান্ডের নাগরিক পয়েল কোচিবেক সহ তাদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, র্যাব-১৪ এর অধিনায়ক মো. শোভন খান, ৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. জিয়াউল হাসান, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
