চায়ের কথা বলে বাইরে গেলেন স্বামী, অভিমানে স্ত্রীর আত্মহত্যা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ০৯:১১ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে স্বামীর উপর অভিমান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। গৃহবধূর নাম পিঞ্জিরা বেগম। সে উপজেলার ঘোষপুর ইউনিয়নের লংকারচর গ্রামের আব্দুল্লাহ মোল্যার স্ত্রী।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে আত্মহত্যা করে ওই গৃহবধূ। 

জানা যায়, স্বামী আব্দুল্লাহ মোল্যা রাতে চা খাওয়ার কথা বলে বাইরে যেতে চাইলে নিষেধ করে স্ত্রী পিঞ্জিরা বেগম। কিন্তু স্ত্রীর নিষেধ না শুনে বাড়ির বাইরে গেলে স্বামীর উপর অভিমান করে পিঞ্জিরা বেগম বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ  রাতেই লাশ উদ্ধার করে। শুক্রবার মৃতদেহ ময়নাতদন্ত করতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে থানা পুলিশ। 

লাশ উদ্ধারকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপপুলিশ পরিদর্শক পলাশ কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,  দুই সন্তানের জননী  পিঞ্জিরা বেগমের মৃতদেহ রাতেই উদ্ধার করা হয়। মৃতের চাচাতো ভাই ময়না ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের শফিকুল ইসলাম বাদি হয়ে শুক্রবার দুপুরে  বোয়ালমারী থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে। 

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলমও ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত