প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে আজ থেকে সভা কৃষক দলের

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ০১:১৫ এএম

আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে আজ শনিবার এক আলোচনা সভার আয়োজন করেছে সংগঠনটি। বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ^র চন্দ্র রায়। বিশেষ অতিথি থাকবেন বিএনপি  চেয়ারপারসনের উপদেষ্টাম-লীর সদস্য আবদুস সালাম, বিএনপির  জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সভাপতিত্ব করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সঞ্চালনায় থাকবেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন।

গত ২০ ডিসেম্বর সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য এস কে সাদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, কৃষক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত