সংসদীয় কমিটির সুপারিশ

উচ্ছেদের খরচ নিতে হবে নদী দখলদারের কাছ থেকে

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ০১:৫০ এএম

নদীর তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি উচ্ছেদের ব্যয় দখলদারের কাছ থেকে আদায় করতে বলেছে সংসদীয় কমিটি। গতকাল রবিবার সংসদ ভবনে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে বুড়িগঙ্গা নদীর তলদেশে জমাট বাঁধা পলিথিন দ্রুত অপসারণ করার জন্য বলেছে কমিটি। গ্রেভ ড্রেজার সংগ্রহ করে জরুরি ভিত্তিতে এই কার্যক্রম শুরু করতে বলা হয়।

এ বিষয়ে কমিটির সদস্য শাজাহান খান বলেন, কমিটি উচ্ছেদের ব্যয় দখলদারদের কাছ থেকে আদায় করতে বলেছে। উদ্ধার করা জমি যাতে আবার দখল না হয়, উদ্ধারের পরপরই সেই জমিতে বনায়ন করার প্রস্তাব দেওয়া হয়েছে।

বৈঠকে নদী রক্ষা কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত ১৯ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কমিটি নদীর সীমানার মধ্যে সরকারি-বেসরকারি কোনো সংস্থার কাছে জমি বরাদ্দ বা লিজ না দিতে বলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত