বাউফলে মানববন্ধন, সমাবেশ

হোমিও চিকিৎসকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ১২:২৮ এএম

পটুয়াখালীর বাউফলে হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশন বাউফল উপজেলা শাখা।

গতকাল সোমবার বেলা ১১টায় বাউফল প্রেস ক্লাবের সামনে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের বাউফল শাখার সভাপতি ডা. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক জসীম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম। বক্তারা বলেন, হোমিও চিকিৎসাসেবাকে দুর্বল ও এর মেরুদন্ড ভেঙে ফেলার উদ্দেশ্যে উপজেলার ২০-২৫ জন হোমিও চিকিৎসকসহ ১৪৪ জনের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। এই মামলা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, ডিএইচএমএস (হোমিও) চিকিৎসকরা নামের আগে ডাক্তার লিখতে পারবেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিপত্র রয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি বিএমডিসি বাদী হয়ে পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল-২০১০ আইনে ১৪৪ জনের নামে মামলা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত