বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, ববি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ০২:৩১ এএম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে বঙ্গবন্ধু ও তার পরিবার নিয়ে কটূক্তির অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী মো. খালিদ হাসানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত খালিদ হাসান বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র। গত রবিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, সিন্ডিকেট সভায় খালিদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস জানান, গত অক্টোবরে খালিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তার ব্যক্তিগত ফেইসবুক অ্যাকাউন্ট থেকে বঙ্গবন্ধু ও তার পরিবারকে নিয়ে দেওয়া কটূক্তিমূলক বিভিন্ন স্ট্যাটাসের কপি যুক্ত করে দেওয়া হয়। দীর্ঘদিন তদন্ত ও অভিযুক্তের বক্তব্য নেওয়ার পর তাকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত