প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে বঙ্গবন্ধুর সুসম্পর্ক ছিল

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ০২:৩১ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সারা জীবনই সাংবাদিকদের সুসম্পর্ক ছিল বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু শুরু থেকেই সাংবাদিকতা ও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে তিনি রাজনীতিতে বেশি মনোনিবেশ করেন।’ গতকাল সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম (বিজেআরএফ) আয়োজিত মুক্ত আলোচনায় এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘মৌলবাদী শক্তিই নারী নেতৃত্বের বিরোধিতা করে। নারীরা কারও অনুকম্পায় আসেননি, তারা নিজ যোগ্যতা বলে এগিয়ে যাচ্ছেন। এই যে আপনাদের সাংবাদিক সেক্রেটারি (ফরিদা ইয়াসমিন) পরপর দুইবার নেতৃত্বে এসেছেন। উনি তো নিজ যোগ্যতায় সাংবাদিকদের জন্য কাজ করেছেন।’

বিজেআরএফের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন,  প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত