শীতে শরীর গরম রাখে যে খাবার

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১২:২২ এএম

শীতে উষ্ণতা পেতে গরম পোশাক ব্যবহারের পাশাপাশি খেতে হবে এমন কিছু খাবার, যেগুলো শরীর গরম রাখতে সাহায্য করবে। জেনে নিন এ বিষয়ে :

মধু : মধু শরীরকে গরম রাখে। শুধু তা-ই নয়, শীতকালীন সর্দি, জ্বর, কাশির হাত থেকেও রক্ষা পাওয়া যায় মধু খেলে। প্রতিদিন এক চামচ মধু আপনার অনেক শারীরিক সমস্যা মেটাবে।

কলা : কলায় থাকে ভিটামিন-বি ও ম্যাগনেশিয়াম। কলার পুষ্টিগুণ একাধিক। শরীরকে গরম রাখার পাশাপাশি থাইরয়েডের সমস্যাও দেখা যায় না প্রতিদিন কলা খেলে। এ ছাড়া মুড ভালো রাখতে, স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে কলা।

আদা : গরম আদা-চা খেলে দেখবেন আর ঠাণ্ডা লাগছে না। আদায় রয়েছে ডায়োফোরেটিক বৈশিষ্ট্য, যা শরীরকে গরম করে। হজমক্ষমতা ঠিক রাখতেও সাহায্য করে আদা।

কফি : কফিতে থাকে ক্যাফেইন, যা মেটাবলিজম বাড়ায়। মেটাবলিজম বাড়লে শরীরের তাপমাত্রাও বাড়বে। তাই দিনে এক-দুবার গরম কফির কাপে চুমুক দিতেই পারেন।

ওটস : এক বাটি ওটস দিয়ে শীতের দিন শুরু করতে পারেন। ওটসে থাকে প্রচুর ফাইবার। কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে ওটস। শরীরও থাকবে গরম।

রেড মিট : বিফ, পর্ক, ল্যাম্বে থাকে প্রচুর আয়রন। শরীরের অক্সিজেন প্রবাহকে ঠিক রাখে আয়রন। শরীরে আয়রনের মাত্রা কমে গেলে হাত-পা ঠান্ডা হয়ে যাবে। খাসির মাংসে থাকে ভিটামিন বি-১২, শরীর গরম রাখার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি।

মাটির নিচের সবজি : মাটির নিচের সবজি আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। মুলো, শালগম, মিষ্টি আলু এসব খেলে প্রচুর এনার্জি পাওয়া যায়। মাটির নিচের যেকোনো সবজিতে থাকে ভিটামিন-এ, ভিটামিন-সি এবং পটাশিয়াম। এসব সবজি শরীর গরম রাখতে সাহায্য করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত