সিলেটে ট্রাক-মাইক্রো সংঘর্ষে বিস্ফোরণ, নিহত ৩

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১০:৩২ এএম

সিলেটের গোপালগঞ্জ উপজেলায় ট্রাক ও মাইক্রাবাসের সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। মাইক্রোবাসটি পুড়ে ছাই হয়েছে।

বুধবার ভোর ৬টার দিকে উপজেলার হেতিমগঞ্জ মোল্লাগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ জানান, ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষের পরপরই মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়। এতে এখন পর্যন্ত ৩ জন মারা গেছেন। আরও ৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

তিনি জানান, খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। হতাহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত