নরসিংদীতে রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ০৩:২১ পিএম

নরসিংদীতে রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে প্রকাশ কুমার দাস (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার দুপুরে শহরের বাসাইল রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক মো. শাহআলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত প্রকাশ কুমার দাস নরসিংদীর শিবপুরের থার্মেক্স গ্রুপের সিনিয়র ফোরম্যান হিসেবে চাকরি করতেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক মো. শাহ আলম বলেন, বুধবার দুপুরে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেনটি নরসিংদী শহরের বাসাইল রেলওয়ে ক্রসিং অতিক্রম করছিল।

এ সময় প্রকাশ কুমার দাস রেললাইন পার হবার সময় ট্রেনের নিচে কাটা পড়েন। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত