মেষ : কর্মক্ষেত্রে অর্থ বৃদ্ধি হবে। স্বল্প ভ্রমণ লাভজনক হবে। তবে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে।
বৃষ : পেটের পীড়া বাড়তে পারে। আয় বাড়বে। পিতার স্বাস্থ্যের যত্ন নিন।
মিথুন : ভ্রমণে লাভ হবে। বিনিয়োগ ভালো হবে না। তবে স্ত্রীর আয় বাড়তে পারে।
কর্কট : সঞ্চিত অর্থ খরচ হয়ে যাবে। স্ত্রী চর্ম ও স্নায়ু রোগে ভুগবে। তবে ভ্রমণ লাভজনক হবে।
সিংহ : কর্মক্ষেত্রে গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। পাওনা টাকা আদায়ের পরিবেশ আসবে। স্নায়ু ও পেটের পীড়া বাড়তে পারে।
কন্যা : বৈদেশিক বাণিজ্য বেড়ে যাবে। পিতার পেটের রোগ বাড়তে পারে। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন।
তুলা : দূরদেশ ভ্রমণের যোগ আছে। পিতার ঠান্ডাজনিত রোগ বাড়তে পারে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না।
বৃশ্চিক : বর্তমানের বাসস্থানে সম্মান বাড়বে। স্ত্রীর স্বাস্থ্য ভালো না গেলেও আয় বাড়বে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
ধনু : আয় ও সম্মান বৃদ্ধি হবে। হৃদ, স্নায়ু ও পেটের পীড়ায় ভোগার সম্ভাবনা আছে। স্ত্রীর ভ্রমণ যোগ আছে।
মকর : চর্ম, স্নায়ু ও ঠান্ডাজনিত রোগ বৃদ্ধির সম্ভাবনা আছে। তবে সমাজে সম্মান বৃদ্ধি হবে। সন্তানের পেটের রোগ বাড়তে পারে।
কুম্ভ : মায়ের পেটের পীড়া বাড়বে। সন্তানের ঠান্ডাজনিত রোগ ভোগাবে। ব্যয় বাড়বে।
মীন : স্বল্প ভ্রমণ বাতিল হবে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। সামান্য অর্থ সঞ্চয় হতে পারে।
