মুজিব বর্ষ-বিজয় দিবস উন্মুক্ত টেবিল টেনিস একক র্যাংকিং প্রতিযোগিতায় পুলিশের মুহ্তাসিন আহমেদ হৃদয় ৪-১ সেটে আনসারের মোহাম্মদ জাভেদ আহমেদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন।
শুক্রবার বিকালে রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমেদ উডেন ফ্লোর জিমনেসিয়ামে টুর্নামেন্টের সমাপনী দিনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ মফিজ আল আসাদ । পুলিশের অ্যাডিশনাল ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম । ১ নম্বর সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর ।
এ টুর্নামেন্টের সবচেয়ে বড় প্রাপ্তি বাংলাদেশ পুলিশ প্রথমবারের মতো পুরুষ ও নারী দল গঠন করে । এর মধ্যে পুরুষ দল রানার্স আপ এবং নারী দল বাংলাদেশ আবাহনী লিমিটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
