শ্রীপুরে মতবিনিময়

নির্বাচনীবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ১১:১৫ পিএম

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা ও আচরণবিধি প্রতিপালনবিষয়ক সভা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সভায় সতর্ক করেন বক্তারা।

গতকাল শুক্রবার উপজেলা পরিষদ হলরুমে নির্বাচনী আচরণ বিধিমালা ও প্রার্থীদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা করা হয়। শ্রীপুর পৌরসভা নির্বাচনের রিটানিং কর্মকর্তা গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার।

শ্রীপুর পৌরসভার নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব স্তরের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করবেন। নির্বাচনী আচরণবিধিমালা লঙ্ঘন করা, পেশিশক্তি প্রয়োগ করা, নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সভায় বক্তারা সতর্ক করেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারীসহ বিভিন্ন পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র, কাউন্সিলর, মহিলা কাউন্সিলর প্রার্থীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত