মাদারীপুরে পুলিশের বাধায় ছাত্রদলের র‌্যালি পন্ড

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ১২:২৪ এএম

মাদারীপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পুলিশের বাধায় পন্ড হয়ে  গেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার সকালে একটি র‌্যালি বের করলে সদর থানার পুলিশ বাধা দেয়। পুলিশ সেখান থেকে ৮ জনকে আটক করেছে।

জানা গেছে, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহীন মৃধা ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাকিরের নেতৃত্বে সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদলের পক্ষ থেকে একটি র‌্যালি শহরের পুরানবাজার থেকে চৌরাস্তা যাওয়ার পথে চৌরাস্তার কাছে পুলিশ বাধা দেয়। এ সময় র‌্যালিটি পন্ড হয়ে যায়।

ঘটনাস্থল থেকে পুলিশ ৮ নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। তারা হলেন সুমন, হাসান, ছোট জাকির, রুহুল আমিন বেপারি, শামীম শেখ, খালিদ  বেপারি, আবুল হাসান বেপারি প্রমুখ।

শাহীন মৃধা বলেন, পুলিশ আমাদের র‌্যালিতে বাধা দেয় এবং ৮ নেতাকর্মীকে ধরে নিয়ে যায়। আমরা এর তীব্র নিন্দা জানাই।

মাদারীপুর মডেল থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, আমাদের কাছ থেকে অনুমতি না নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে রাস্তার ওপর ছিল। তাই তাদের মধ্য থেকে ৮ জনকে আটক করে নিয়ে আসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত