বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে নিহত ৭

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ০৩:১৫ পিএম

ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে সাতজন নিহত হয়েছেন। রবিবার দুপুরে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের গাছতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাসের সঙ্গে নেত্রকোনাগামী একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ সাতজন প্রাণ হারান। নিহত ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, দুজন নারী ও একজন শিশু।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, মরদেহ উদ্ধার করে শ্যামগঞ্জ হাইওয়ের পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত