মুক্তিযুদ্ধের ওপর প্রকাশিত বই নিয়ে সারা দেশে প্রদর্শনী করবে বিএনপি

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ১২:৩৩ এএম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে জাতীয় সাজসজ্জা, মুক্তিযুদ্ধের বইমেলা ও প্রদর্শনী কমিটির প্রথম বৈঠক গতকাল সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযুদ্ধের ওপর ছবি ও প্রকাশিত বই সংগ্রহ করে প্রদর্শনী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। 

এ প্রদর্শনী সারা দেশে সাজসজ্জার মধ্য দিয়ে করার সিদ্ধান্ত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন সুবর্ণজয়ন্তী উদযাপন সাজসজ্জা, মুক্তিযুদ্ধের বইমেলা ও প্রদর্শনী কমিটির আহ্বায়ক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমানউল্লাহ আমান।

পরিচালনা করেন কমিটির সদস্য সচিব এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

আমন্ত্রিত প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং সদস্য সচিব আবদুস সালামসহ কমিটির অন্য সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত