রাঙ্গামাটিতে মানববন্ধন

গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টার প্রতিবাদ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১২:১২ এএম

গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা ও সাংবাদিকতার স্বাধীনতায় হস্তক্ষেপের প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন হয়েছে। রাঙ্গামাটিতে কর্মরত গণমাধ্যমকর্মীদের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম শামসুল আলম ও সাবেক সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, জেলা যুব ইউনিয়নের সভাপতি এম জিসান বখতেয়ার, সংস্কৃতিকর্মী মনি পাহাড়িসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত