পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পলক

৫ বছরে ১ হাজার সাইবার সিকিউরিটি এক্সপার্ট তৈরি হবে

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ০২:৩৫ এএম

দেশে ৫ বছরে ১ হাজার সাইবার সিকিউরিটি এক্সপার্ট তৈরি হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, ‘বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশ ৭৩তম স্থান থেকে ৮ ধাপ এগিয়ে ৬৫তম স্থানে উন্নীত হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বের সাইবার সিকিউরিটি সার্ভিস প্রোভাইডিং হাব হিসেবে গড়ে তোলা হবে।’

গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আইডিয়া ফ্লোর মিলনায়তনে সাইবার সিকিউরিটি বিষয়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা অর্জনের লক্ষ্যে আয়োজিত ‘জাতীয় সাইবার ড্রিল-২০২০’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিজিডি ই-গভ সার্ট ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০’ উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত