রাজধানীতে মাদক বিক্রি-সেবনের অভিযোগে গ্রেপ্তার ৫৮

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ০৩:৫২ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৮ জন মাদক বিক্রেতা ও সেবনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১১ হাজার ৮১৪ পিস ইয়াবা, ১১১ গ্রাম ২৫ পুরিয়া হেরোইন, ৬ কেজি ৫ গ্রাম গাঁজা ও ১০টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ৪৪টি মামলা হয়েছে।

এর মধ্যে রাজধানীর কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ তিনজন এবং রামপুরায় ২ হাজার ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রামপুরায় গ্রেপ্তারকৃতরা হলো-মো. সামছু (৬০) ও মোছা. রোকেয়া খাতুন ওরফে রেখা (৩৭)।

কদমতলীতে গ্রেপ্তারকৃতরা হলো- মো. ফিরোজ আলী ওরফে আলী (৫৯), মো. সুমন আহাম্মেদ (২৮) ও মো. সজিব মিয়া (২০)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত