ভারত থেকে দেড় লাখ মেট্রিক টন চাল আমদানি করবে সরকার

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১০:১২ এএম

সরকার জরুরি ভিত্তিতে ভারত থেকে দেড় লাখ মেট্রিক টন চাল আমদানি করবে সরকার। এর মধ্যে ১ লাখ মেট্রিক টন নন-বাসমতি ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, আমদানির নীতিগত সিদ্ধান্ত অনুমোদন হয়েছে। সরকার টু সরকার ভিত্তিতে এই চাল আসবে।

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সভাপতিত্বে বছরের প্রথম অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভার ভার্চ্যুয়াল বৈঠকে বুধবার আমদানির সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ন্যাশনাল এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড (এনএএফইডি) থেকে সরকার টু সরকার ভিত্তিতে খাদ্য অধিদপ্তরের মাধ্যমে এই চাল সংগ্রহ করা হবে।

বৈঠকে আরেকটি প্রস্তাবে সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনা রোগীদের চিকিৎসা সুবিধা সরবরাহের জন্য জরুরি ভিত্তিতে সরঞ্জাম,ওষুধ, অন্যান্য উপকরণ এবং পরিষেবা সংগ্রহের জন্য মেডিকেল শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নীতিগত প্রস্তাব অনুমোদিত হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০.২৬ কোটি টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত