সোনাগাজীতে অপহৃত স্কুলছাত্রী ১৫ দিন পর উদ্ধার

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ০২:০২ পিএম

ফেনীর সোনাগাজী উপজেলার চরসাহাভিকারী গ্রামের ইসরাত জাহান নাঈমা (১২) নামে এক অপহৃত স্কুলছাত্রী অপহরণের ১৬তম দিনে উদ্ধার হয়েছে।

বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর বায়েজিদ থানাধীন চন্দনগর জেট আবাসিক এলাকা থেকে ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে উদ্ধার করেন সোনাগাজী মডেল থানা পুলিশ।

গত ২০ ডিসেম্বর সকালে স্কুলে এসাইনমেন্ট জমা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে ফিরে না আসায় তার মা ফাহিমা আক্তার সোনাগাজী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

উদ্ধারের পর ইসরাত জাহান নাঈমা জানায়, গত গত ২০ ডিসেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে চরদরবেশ ইউপির উত্তর চরসাহাভিকারী গ্রামের আব্দুস শহিদের ছেলে নুরুজ্জামান (২২) তাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ করিয়া নিয়ে যায়।

সোনাগাজী মডেল থানা অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে মোবাইল ট্রাক করে নিখোঁজ ছাত্রীর অবস্থান শনাক্ত করে তাকে উদ্ধার করা হয়। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত