রাজবাড়ীর কালুখালী উপজেলার বেতবাড়িয়ায় রবিউল ইসলাম হত্যা মামলায় স্থানীয় সাংবাদিকসহ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পুলিশ পরিদর্শক ফেরদৌস আহম্মদ স্বাক্ষরিত চার্জশিটে অন্য অভিযুক্তরা হলেন– সাংবাদিক দেবাশীষ বিশ^াস, রফিক মণ্ডল (৪০), ইলিয়াস মণ্ডল (২৮), রাকিবুল ইসলাম ওরফে রাকিব মণ্ডল (২২), মো. ইদ্রিস আলী (২৬), মো. সোহেল রানা (২৫), মো. রাসেল আহমেদ (২৮), মো. ইউসুফ হোসেন মেম্বার (৪৮), মো. মনিরুজ্জামান মুন্নু (২৭) ও মো. মনিরুল ইসলাম (২৫)।
গত বছর ১৬ আগস্ট নিহত রবিউল ইসলাম বিশ^াসের স্ত্রী মোছা. শাবানা আক্তার বাদী হয়ে কালুখালী থানায় এ মামলা (থানার মামলা নং-৯, জিআর মামলা নং-৬৫) করেন। দুজন তদন্তকারী কর্মকর্তার তদন্ত শেষে ডিবি পুলিশের এসআই ফেরদৌস আহম্মদ ১০ জনকে অভিযুক্ত করে বাংলাদেশ দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় আদালতে চার্জশিট (অভিযোগ পত্র নং-১১১ তারিখ-১৭/১২/২০) দাখিল করেন।
