ঘরে বসেই এইচএসসির ফল পেতে রেজিস্ট্রেশন শুরু

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ১২:২২ এএম

এবছর জেএসসি ও এসএসসি’র ফলাফলের ভিত্তিতে এইচএসসি ও সমামানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের দিনক্ষণ এখন চুড়ান্ত না হলেও জানা গেছে, ফলাফল জানা যাবে ঘরে বসেই। এর জন্য প্রি-রেজিস্ট্রেশন করতে হবে ফল প্রত্যাশীদের।  

গত বৃহস্পতিবার টেলিটক বিজ্ঞপ্তি দিয়ে প্রি-রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে।

এতে বলা হয়েছে, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলের প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ঘরে বসে ফল পেতে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে।

প্রি-রেজিস্ট্রেশন করতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডর নাম রোল লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিতে হবে। 

উল্লেখ্য, প্রকাশের জন্য একটি অধ্যাদেশের অপেক্ষা করছে ফল প্রত্যাশীরা। অধ্যাদেশ জারি হলেই ফল প্রকাশ হবে বলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন। মন্ত্রণালয় থেকে জানা গেছে. আগামী সপ্তাহেই এই অধ্যাদেশটি জারি করা হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত