নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প না আসার যে ঘোষণা দিয়েছেন, তাকে ‘ভালো’ সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন জো বাইডেন।
শুক্রবার মন্ত্রীদের পরিচয় ঘোষণার সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ‘এটা এমন একটা বিষয় যা নিয়ে আমরা দুজনেই সব সময় একমত।’
‘তিনি নিজেকে দেখাতে আসবেন না, এটা ভালো বিষয়,’ মন্তব্য করে বাইডেন বলেন, ‘তার কারণে পৃথিবীর কাছে আমরা বিবৃত হয়েছি। ক্ষমতায় থাকার কোনো যোগ্যতা তার নেই।’
ট্রাম্প তার মেয়াদ শেষের আগেই দ্বিতীয় দফা অভিশংসনের মুখোমুখি হওয়ার সম্ভাবনার মধ্যে বৃহস্পতিবার বাইডেনকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেন।
এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে সমর্থকদের নজিরবিহীন হামলার পর ট্রাম্প ‘নিয়মমাফিক ক্ষমতা হস্তান্তরের’ও প্রতিশ্রুতি দিয়েছিলেন।
কিন্তু কোনো ধরনের প্রমাণ ছাড়াই বারবার সেই কারচুপির অভিযোগ তুলেই যাচ্ছেন।
সবকিছু ঠিক থাকলে ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের দায়িত্ব নেয়ার কথা।
ট্রাম্প শেষ পর্যন্ত না আসলে শপথ গ্রহণের অনুষ্ঠান বর্জন করা চতুর্থ প্রেসিডেন্ট হবেন তিনি।
